ছবি তুলতে গিয়ে কুলাউড়া সীমান্তে বিএসএফের হাতে আটক দুই কিশোর, পরে মুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সংগ্রাম দত্ত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় দুই কিশোর ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

শনিবার (২ আগস্ট) বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬) মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা ১,৮৪৫ নম্বর সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এ সময় বিএসএফের টহলদল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

Manual4 Ad Code

কিশোরদের স্বজনরা বিষয়টি জানতে পেরে আলীনগর সীমান্তের ৪৬ ব্যাটালিয়নের বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের জানান, বিজিবি বিষয়টি নিশ্চিত হয়ে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে দুই কিশোরকে ফেরত দেওয়ার অনুরোধ জানায়।

Manual6 Ad Code

রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় কিশোরদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গণমাধ্যম কর্মীদের বলেন, দুই কিশোরের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ছবি তুলতে গিয়ে কুলাউড়া সীমান্তে বিএসএফের হাতে আটক দুই কিশোর
  • পরে মুক্তি
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code