গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

 

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

আগামী সংসদ নির্বাচনে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Manual1 Ad Code

নির্বাচন কমিশনার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। বেশি ভোটারের জেলায় আসন বাড়বে, আর কম ভোটারের জেলায় আসন কমবে।

 

Manual1 Ad Code

তিনি আরো বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমবে বাগেরহাটে
  • গাজীপুরে আসন বাড়বে
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code