ছোট ছেলে ব্যারনকে রাজনীতিতে আনছেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প রাজনীতিতে আসছেন। ১৮ বছর বয়সী ব্যারন ট্রাম্প হাইস্কুল শিক্ষার্থী। তাঁকে এত দিন অনেকটাই লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল।

তবে আগামী জুলাই মাসে ফ্লোরিডায় রিপাবলিকান দলের সম্মেলনে ব্যারনকে একজন প্রতিনিধি হয়েছে দেখা যাবে। এর মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু হবে।

রিপাবলিকান সম্মেলনে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ওই অনুষ্ঠানে প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা তাঁদের প্রতিনিধির বিষয়ে মতামত দেবেন।

Manual5 Ad Code

রিপাবলিকান দলের পক্ষ থেকে গত বুধবার বলা হয়েছে, এবারের দলটির সম্মেলনে ট্রাম্প পরিবার থেকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও তাঁর ছেলে এরিক, ব্যারন ও মেয়ে টিফানি উপস্থিত থাকবেন।

Manual7 Ad Code

রিপাবলিকান দলের একজন প্রচার ব্যবস্থাপক বলেন, প্রতিনিধি তালিকায় ব্যারনকে রাখা হয়েছে। দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁর ব্যাপক আগ্রহ রয়েছে।

Manual7 Ad Code

ফ্লোরিডার প্রতিনিধি হিসেবে অবশ্য এবারের সম্মেলনে ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ও তাঁর স্বামী জ্যারেড কুশনার থাকছেন না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code