সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মে দিবস উদযাপন “আমাদের সমস্ত অর্জনের পিছনে রয়েছে মেহনতি শ্রমিকের ত্যাগ”

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

শরীফ গাজী সিলেট :সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট লাক্কাতুরা চা বাগানের শহিদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে ‘মহান মে দিবস ২০২৩’।

Manual2 Ad Code

শুরুতেই নীলাঞ্জনা দাশ যুঁই এর পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন পরে নৃত্যশৈলী। উদ্বোধনী নৃত্যের পর সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সহসভাপতি সুপ্রিয় দেব পুরকায়স্থ শান্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় মহান মে দিবসের আলোকে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যকার বাবুল আহমাদ,সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক অনুপ কুমার দেব, প্রাক্তন সভাপতি ও পরিচালক নিরঞ্জন দে যাদু, কথাকলি সিলেট এর সভাপতি শামসুল বাসিত শেরো, বাপা সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রাক্তন সহসভাপতি খোয়াজ রহিম সবুজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সংস্কৃতিজন বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক অর্ধেন্দু দাশ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনে ও অধিকার আদায়ে শহিদ ও প্রয়াত সকল শ্রমিক নেতৃবৃন্দর প্রতি শ্রদ্ধা জনিয়ে বক্তারা বলেন, সমাজের কোনোও শ্রণী পেশার মানুষকে পিছনে রেখে সামগ্রিক উন্নয়ন কিংবা অর্জন ফলপ্রসূ হয় না,দেশ ও সমাজের উন্নয়নে যার যার অবদান কে সন্মান ও মুল্যায়ন করা আমাদের দায়িত্ব। বক্তারা মেহনতি শ্রমিকের ত্যাগ কে স্মরণ করে তাদের সুন্দর ও নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে সরকার ও মালিক পক্ষ কে অনুরোধ জানান।

বিকেল ৪ ঘটিকায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা শাখা, চারুবাক, ছন্দ নৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, নগরনাট, নাট্যালোক ও থিয়েটার বাংলা সিলেট।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code