জাল রুপির ‘কারিগর’ দুই ভাই

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

মো. হুমায়ুন কবির ও কাওছার দুই ভাই। এক যুগের বেশি সময় ধরে তৈরি করে আসছেন ভারতীয় জাল রুপি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বিশেষ অভিযান চালিয়ে এক ভাইসহ আরও তিনজনকে ৩০ লাখ জাল রুপিসহ গ্রেপ্তার করেছে।

Manual1 Ad Code

হুমায়ুনসহ চারজনকে গ্রেপ্তার করলেও তাঁর সহোদর কাওছারকে গ্রেপ্তার করতে পারেনি ডিবি।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান, ডিবির যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।

গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন,‍মো. সাইফুল ইসলাম, স্বপন দত্ত ও মো. সাইদুর রহমান। তাঁদের কাছ থেকে ভারতীয় জাল রুপি ছাড়াও জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, কালি, বিশেষ ধরনের কাগজ, স্কেল, গ্লাস, কাটার, আঠা, স্ক্রিন প্রিন্ট দেওয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

আবদুল বাতেন বলেন, হুমায়ুন এক যুগেরও বেশি সময় ধরে প্রথমে জাল টাকা এবং পরবর্তী সময়ে ভারতীয় জাল রুপি তৈরি ও বিপণন করে আসছেন।

ডিবির ভাষ্য, জাল রুপি তৈরির ‘গুরু’ হিসেবে পরিচিত দরুদুজ্জামান বিশ্বাসের হাত ধরেই এ কাজে সম্পৃক্ত হন হুমায়ুন। জাল রুপি তৈরি ও বিপণনে হুমায়ুন, কাওছার, স্বপন, সাইফুল, সাইদুররা মিলে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। সাইদুর মূলত জাল রুপি তৈরির কাগজ বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করেন। ভারতীয় এক লাখ জাল রুপি তাঁরা ৭ থেকে ৮ হাজার টাকায় ভারতীয় সিন্ডিকেটের কাছে বিক্রি করতেন।

Manual6 Ad Code

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code