সিলেটে যুবদলের রক্তদান কর্মসূচী পালন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের ঋণ কখনও শোধ করা যাবে না, অন্তত মানবতার সেবায় আমাদের এধরণের কর্মসূচি বিশাল ভূমিকা রাখতে পারবে। মানুষের কল্যানে কাজ করতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। তিনি বলেন, মানুষের পাশে মানবিক মমতা নিয়ে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষুর জীবন বাঁচাতে সহায়তা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তিনি মানব কল্যাণে কাজ করার যুবদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Manual2 Ad Code

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

Manual6 Ad Code

রক্তদান কর্মসূচীতে জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জিএম বাপ্পী, জামিল আহমদ, ওসমান গণি, মকসুদুল করিম নোহেল, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক সোহেল, বাবলু আহমদ, পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সহ সভাপতি তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, বাবলু আহমদ, বাবুল আহমদ, শামীম রেজা, হিবজুর বিশ্বাস রাজু, সজিবুর রহমান রুবেল, সাঈদ আহমদ দিপক, হাসান আহমদ রাসেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, রাজন আচার্য্য, মিজান আহমদ, নানু আহমদ, এম এ হাসান, সাগর সেন প্রমুখ।

Manual3 Ad Code

এসময় রক্তদান কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান করেন জামিল আহমদ, উসমান গণি, জিএম বাপ্পী, বাবলু আহমদ, নানু আহমদ, রাজন আচার্য্য, ছমির মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code