স্পেনে পৌঁছানোর চেষ্টায় ৬ মাসে ৯৫১ মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: চলতি বছরের প্রথম ৬ মাসে সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টার সময় ৪৯ শিশুসহ অন্তত ৯৫১ জন মারা গেছেন। অভিবাসীদের নিয়ে কাজ করা পর্যবেক্ষণকারী সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সরকারি তথ্য এবং শরণার্থীবিষয়ক সংস্থাগুলো ও উদ্ধারকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Manual7 Ad Code

কামিনান্দো ফ্রন্টেরাস (ওয়াকিং বর্ডারস) বলছে, আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো, ইথিওপিয়া, গিনি, আইভরি কোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, সুদান, সিরিয়া এবং গাম্বিয়ার নাগরিক নিহতরা। চারটি রুট বা পথ ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা স্পেনে প্রবেশ করা চেষ্টা করেন বলে জানিয়েছে সংস্থাটি। এগুলো হলো— ক্যানারি দ্বীপপুঞ্জ রুট, আলবোরান সাগর রুট, আলজেরিয়ান রুট এবং জিব্রাল্টার প্রণালি রুট। চলতি বছরের প্রথম ছয় মাসে এই চার রুটে প্রতিদিন গড়ে পাঁচজন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code