অভিমান পেরিয়ে দুবাই সফর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গত বছরের শেষ ও নতুন বছরের শুরুটা উত্তাল সময় গেছে রাজ-পরীর সংসারে। ভাঙা-গড়ার খেলায় মেতে ওঠা এই তারকা দম্পতি এবার খানিক থিতু হলেন। খবর মিলছে, একসঙ্গে দুবাই যাচ্ছেন তারা।

সূত্র বলছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে যাচ্ছেন এই দম্পতি। যেখানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তারই অংশ হচ্ছেন রাজ-পরী। আরও থাকছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী প্রমুখ।

Manual3 Ad Code

অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code