জুয়েল চৌধুরীর ছেলে জিমামের ইন্তেকাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী জনসমাজের একান্ত আপনজন হিসেবে পরিচিত, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী’র ছেলে জিমাম চৌধুরী’র(২১)অকাল মৃত্যু ঘটেছে।

একমাত্র পুত্র ২১ বছর বয়সী জিমামকে নিয়ে পরিবার সহ জুয়েল চৌধুরী ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে গিয়েছেন। বুধবারে জিমাম নিউইয়র্কে ফিরে আসেন। পারিবারিক বন্ধু পরিবার তাঁকে জেএফকে বিমানবন্দর থেকে নিয়ে আসেন। ওই পরিবারের সাথেই বুধবার রাতে ছিলেন জিমাম। তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাইকাস্থ হিলসাইড এভিনিউর বাসায় নামিয়ে দেয়া হয়।

শুক্রবার দিনভর জিমামের সাথে নিউইয়র্কে কারো যোগাযোগ করার খবর জানা যায়নি। শনিবার দুপুরে জিমামের বন্ধু বাসায় এসে ডাকাডাকি করে তাঁর কোন সাড়া পাচ্ছিলেন না।পরে একই বাসার নীচের তলায় থাকা লোকজনের সাহায্যে ঘরে প্রবেশ করেন।

Manual3 Ad Code

জিমামের নিশ্চল শরীরে দেখে দ্রুত ৯১১ এ কল দেয়া হয়। পুলিশ এসে জিমামের মৃতদেহ উদ্ধার করে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে।

Manual3 Ad Code

দেশে সিলেট শহরে নিজের বাসায় অবস্থানরত জিমামের বাবা জুয়েল চৌধুরী ও মা লুবানা চৌধুরীকে একমাত্র ছেলের মৃত্যুর কথা জানানো হয়েছে। সব স্থানীয় আনুষ্টানিকতার পর নিউইয়র্কে জানাজা শেষে জিমামের মরদেহ দেশে পাঠানোর কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual5 Ad Code

নিউইয়র্কে অবস্থানরত পারিবারিক লোকজনের সাথে হতবিহ্বল,শোকাতুর বাংলাদেশী জনসমাজের লোকজনের বিলাপে পরিবেশ ভারী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে যেকোন মানুষের সংকটে এগিয়ে আসা শীর্ষ নাম জুয়েল চৌধুরী’র শোকাতুর পরিবারের পাশে সবাই দাঁড়িয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code