জ্বালানির দাম নিয়ে সরকার চ্যালেঞ্জের মুখে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:ফোরাম ফর এনার্জি রিপোটার্স এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন বিপ্পা আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

Manual6 Ad Code

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈদেশিক মুদ্রার অভাব এবং জ্বালানির দাম বৃদ্ধিতে সরকার চ্যালঞ্জের মুখে রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নত অবকাঠামো তৈরিতে ২০৫০ সালের মধ্যে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি ও বৈদেশিক উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। স্মার্ট গ্রিড, আধুনিক প্রযুক্তি, উন্নত সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, সাশ্রয়ী উৎপাদন সিস্টেমে এই বিনিযোগ করা হবে।

Manual3 Ad Code

সোমবার বিকালে জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোটার্স এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন বিপ্পা আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। আসন্ন বাজেটে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা যথা সময়ে ভর্তুকির অর্থ ছাড় করা, আমদানি শুল্ক প্রত্যাহার এবং ডলার ঘাটতি কমানোর সুপারিশ করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, কয়লা ও তেলের দাম বেড়ে যাওয়ার ধাক্কা এখন আমরা টের পাচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য ছিল সবার ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া। সেই কাজ আমরা সফলভাবে করতে পেরেছি। আমাদের কেন্দ্র ও সঞ্চালন লাইনের কোনও সমস্যা নেই। কিন্তু বড় সমস্যা হয়ে গেছে জ্বালানি ঘাটতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code