সান্তাহার দিয়ে পণ্যবাহি বিশেষ ট্রেন চলাচল শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের উপর দিয়ে পণ্যবাহী বিশেষ স্পেশাল (পাশের্^ল ট্রেন) পঞ্চগড়-ঢাকা (ডাউন) এবং ঢাকা-পঞ্চগড় (আপ ট্রেন) চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল এ পণ্যবাহী স্পেশাল পার্শ্বেল পঞ্চগড় থেকে ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছার পর ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাংগারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর ও তেজগাঁও রেলস্টেশনে মালামাল উঠা-নামানোর জন্য যাত্রাবিরতি করবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।
সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিমের দেয়া নোটিশে জানাযায়, বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের নির্দেশক্রমে গতকাল ৯ মে শনিবার বিকেল থেকে পন্যবাহি বিশেষ ট্রেন (পাশের্^ল ট্রেন) পঞ্চগড়-ঢাকা (ডাউন) পাশের্^ল স্পেশাল/২ পন্যবাহি ট্রেন সপ্তাহে (শনিবার, সোমবার ও বুধবার) ৩দিন এবং ঢাকা-পঞ্চগড় (আপ) পাশের্^ল স্পেশাল/১ ট্রেনটি সপ্তাহে (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) ৩ দিন চলাচল করবে। শুক্রবার পাশের্^ল স্পেশাল ট্রেন-১/২ সাপ্তাহিক ছুটি হিসাবে বন্ধ থাকবে। পন্য পরিবহনের জন্য স্টেশানের পাশের্^ল অফিস অথবা স্টেশান মাস্টারের দপ্তরে যোগাযোগ করতে বলা হয়। সরকার সামাজিক দুরন্ত বজায় রাখতে ও কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পণ্য শাকসবজি, ডিম, মাছ, আলু, চালসহ অন্যান্য মালামাল সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি চালুর সিদ্ধান্ত গ্রহন করেন। উল্লেখ্য : করোনাভাইরাসের কারনে গত ২৪ মার্চ থেকে ৯মে পর্যন্ত প্রায় দেড় মাস যাবত সকল ট্রেন চলাচল বন্ধ থাকে। জনসমাগম যাতে না ঘটে এ কারনে যাত্রীবাহী ট্রেন চালু করা না হলেও শনিবার বিকেল থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্য শুধুমাত্র পণ্যবাহী বিশেষ স্পেশাল (পার্শ্বেল) ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহন করেন সরকার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code