বাংলাদেশে ব্যবসা করার আহ্বান এফবিসিসিআই সভাপতির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে এফবিসিসিআই কার্যালয়ে উজবেকিস্তানের উপপররাষ্ট্র বাখরোম আলয়েভের নেতৃত্বে উজবেকিস্তান প্রতিনিধিদলের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Manual1 Ad Code

উজবেকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও প্রবৃদ্ধির অংশীদার হিসেবে উল্লেখ করে সভাপতি বলেন, উচ্চ পর্যায়ের সফর ও অংশীদারত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাধ্যমে উভয় দেশই গতি পেয়েছে। ঢাকা-তাসখন্দ সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও আসিয়ান দেশগুলোর আঞ্চলিক প্রবেশদ্বার এবং এশিয়ার দুই জায়ান্ট ভারত ও চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন সভাপতি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code