আকাশে আবারও ‘রহস্যময়’ বস্তু, ক্ষেপণাস্ত্র ছুড়ে নামাল যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

আমেরিকা অফিস: আকাশ থেকে আবারও রহস্যময় একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার হ্রদ এলাকা লেক হুরনর কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে বস্তুটি নামিয়েছে মার্কিন বিমান বাহিনী।

Manual8 Ad Code

মন্টানার লেক হুরন হ্রদটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বস্তুটি ছিল অষ্টভূজাকৃতির এবং সেটি আকাশের ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

Manual2 Ad Code

‘বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল নিরাপদ রাখতেই বস্তুটিকে ভূপাতিত করা হয়েছে,’ বলা হয় পেন্টাগনের বিবৃতিতে। আরও বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন নিজে বস্তুটি নামানোর নির্দেশ দিয়েছিলেন।

Manual3 Ad Code

গত দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী।

গত দু’সপ্তাহে এই নিয়ে চতুর্থবারের বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী। প্রথম যে বস্তুটি নামানো হয়েছিল, সেটি ছিল চারটি বাসের আকৃতির সমান একটি চীনা বেলুন। গত ৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলে ভূপাতিত করা হয় বেলুনটি। তার আগে বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়েছে সেটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code