ইমরানের কণ্ঠে মোদির প্রশংসা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার পূর্বসূরী নওয়াজ শরিফের সমালোচনা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে একজন সৎ ও বিচক্ষণ রাজনীতিবিদ বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া এক ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যায়, ‘দেশের বাইরে নওয়াজ শরিফের শত শত কোটি টাকার সম্পত্তি আছে। ক্ষমতার সুবিধা নিয়ে, দুর্নীতির মাধ্যমে বিশ্বের আর কোনো নেতা এত বিপুল পরিমাণ সম্পত্তি বাগাতে পারেননি।’
আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথাই চিন্তা করুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ কত? দেশের বাইরেই বা কী পরিমাণ সম্পত্তির মালিক তিনি?
গত আগস্টে নরেন্দ্র মোদির সম্পত্তির বিবরণ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই বিবরণীতে বলা হয়েছে, ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত মোট সম্পত্তির পরিমাণ মাত্র ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ রুপি। আরও বলা হয়, মোদির এখন কোনও নিজস্ব বাড়ি, গাড়ি, জমি কিছুই নেই। অর্থাৎ তার নামে কোথাও কোনো স্থাবর সম্পত্তি নেই। ইমরান খানের মুখে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা বেশ বিরল। কারণ, ২০০৯ সালে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ওপর ভর দিয়ে ভারতের সংবিধানের ৯০ নম্বর ধারা সংশোধন করে বিজেপি। এই সংশোধনের পর ‘স্বায়ত্বশাসিত প্রাদেশ’ হিসেবে মর্যাদা হারায় জম্মু ও কাশ্মির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code