স্টুডিওতেই শেষ হচ্ছে সালমান-দিশার সিনেমার শুটিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: স্টুডিও’র ভিতরে সবুজ স্ক্রিন টাঙিয়ে শুটিং হবে সালমান খান ও দিশা পাটানি অভিনীত সিনেমা ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’র। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর। জানা গেছে, শুটিংয়ের আর মাত্র ১০-১২ দিনের কাজ বাকি আছে। করোনার কারণে লকডাউন জারির আগে গানের দৃশ্যের শুটিং করতে আজারবাইজানে উড়ে যাওয়ার কথা ছিল ইউনিটের। কিন্তু অতিমারির জেরে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। আরও জানা গেছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জারি করা নতুন নিষেধাজ্ঞার ফলে আগের শুটিং পরিকল্পনা বাতিল করতে হয়েছে এবং এই মুহুর্তে সবুজ স্ক্রিনের প্রেক্ষাপটে শুটিং শেষ করা হবে বলে ঠিক হয়েছে। পরে ভিজ্যুয়াল এফেক্টের সাহায্যে বিদেশের পটভূমিকা ফুটিয়ে তোলা হবে। সিনেমার বাদবাকি অ্যাকশন দৃশ্যগুলোও শহরের স্টুডিওতেই শুট করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code