দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের প্রতিহত করুন: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ নভেম্বর) নগরের পলোগ্রাউন্ড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে ৪টার দিকে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ সভাপতি। প্রায় ৫০ মিনিটের বক্তব্যে তিনি রাজনীতি, জামায়াত-বিএনপির সহিংসতা ও দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য সরকারপ্রধানের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো-

সমাবেশের মাইকের সামনে দাঁড়িয়ে সবাইকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর উদ্দেশে আঞ্চলিক ভাষায় বলেন, আন্নেরা ক্যান আছুন, বেজ্ঞুন গম আছেননি? তোয়ার লাই য়ার পেট পুড়ে তাই আমি আইছি। সবসময় আপনাদের কথা মনে হয়। চট্টগ্রাম আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। আমার আব্বা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) জেল থেকে বের হলেই আমাদেরকে চট্টগ্রাম বেড়াতে নিয়ে আসতেন। ৬১ সাল থেকে অনেকবার এসেছি। তাই চট্টগ্রামের কথা সবসময় মনে পড়ে। এখানেই এলেই মনে পড়ে সব নেতাকর্মীর কথা। এখানে আসতে পেরে আমি আনন্দিত। করোনার কারণে দীর্ঘদিন জনসভা করতে পারিনি, তাই আজকে আপনাদের কাছে এসে হাজির হয়েছি।

Manual7 Ad Code

এই লালদীঘির ময়দানের কোর্ট বিল্ডিংয়ের ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি জনসভা করতে গিয়েছিলাম। সেই সভায় নির্বিচারে গুলি চালিয়েছিল তখনকার এরশাদ সরকার। কিন্তু আমি অবাক হয়ে যাই, সেই জনসভায় গুলি চালানোর দায়িত্ব যে নিয়েছিল রকিবুল হুদা, সেই রকিবুল হুদাকে প্রমোশন দিয়েছিল খালেদা জিয়া। খালেদা জিয়াও নিশ্চয় সেই হামলায় জড়িত ছিল। না হলে তাকে পুলিশ প্রধান করতো না। সেই ২৪ জানুয়ারি গুলি করে আমাদের ৩০ জন নেতাকর্মীকে হত্যা করে। সেদিন আমিও গুলির আঘাতে মারা যেতে পারতাম, কিন্তু নেতাকর্মীরা মানবঢাল রচনা করে আমাকে রক্ষা করে। সেই সময় আমাদের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code