এগিয়ে জাভিয়ের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর্জেন্টিনায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য ভোট হয়েছে। প্রাথমিক এই নির্বাচনে ক্ষমতাসীন ও বিরোধী দলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন একজন অতি-ডানপন্থী জনতাবাদী প্রার্থী।

রোববার প্রায় ৯০ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুসারে, জাভিয়ের মিলেই নামের ওই প্রার্থী ৩০.৫ শতাংশ ভোট পেয়েছেন। ২৮ শতাংশে ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রধান রক্ষণশীল বিরোধী দল। ক্ষমতাসীন পেরোনিস্ট জোট ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Manual1 Ad Code

আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ১১৬ শতাংশ। জীবনযাত্রার খরচ কয়েকগুণ বেড়ে গেছে। প্রতি ১০ জনের মধ্যে চারজন মানুষ দরিদ্র। অর্থনৈতিক সংকটের ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এসবের প্রভাব পড়েছে ব্যালটে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code