যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিস্কাইলুজ প্রশিক্ষণ কেন্দ্রে হঠাৎ বিস্ফোরণে কমপক্ষে তিনজন ডেপুটি নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ (LASD) জানায় শুক্রবার সকালে একটি বিস্ফোরণের পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ব লস অ্যাঞ্জেলেসে এজেন্সির প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের ফলে কমপক্ষে তিনজন নিহতের খবর নিশ্চিত করেছে কাউন্টি শেরিফ বিভাগ। যার তদন্ত চলছে।

Manual3 Ad Code

লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭:৩০ মিনিটে বিস্কাইলুজ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে কমপক্ষে তিনজন শেরিফের ডেপুটি নিহত হন।

এল.এ. কাউন্টি ফায়ারের তথ্য অনুযায়ী, সম্ভাব্য বিস্ফোরণের কারণে আহতদের জন্য অ্যাম্বুলেন্সের অনুরোধ করা হয়েছিল। বিস্ফোরণের ঘটনার অধিকতর তদন্তের জন্য স্থাপনাটি খালি করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে, কিন্তু বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সূত্রগুলো লস অ্যাঞ্জেলস টাইমসকে জানিয়েছে যে, বিস্ফোরণের সময় একটি বোমা স্কোয়াড কিছু বিস্ফোরক সরাচ্ছিল। এলএপিডির বোমা স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে অন্য কোনও সম্ভাব্য বিস্ফোরক নিরাপদে রাখতে সহায়তা করেছে এবং আশেপাশের এলাকাটি খালি করে দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

কর্মকর্তারা বিস্ফোরণস্থলটি বিশাল টারপ দিয়ে ঢেকে দিয়েছেন। Desk bj

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নিহত ৩
  • যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code