ভারত-পাকিস্তান সম্পর্কে মধ্যস্থতা করবেন ট্রাম্প? যা জানালেন মার্কিন প্রতিনিধি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান-ভারত উত্তেজনা চরমে। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে কি কাশ্মীর ইস্যুতে মাথা ঘামাবে আমেরিকা? ভারত-পাকিস্তান সম্পর্কে মধ্যস্থতা করবেন ট্রাম্প? এই প্রশ্ন করতেই পাকিস্তানের সাংবাদিককে থামিয়ে দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। কী বললেন তিনি।

আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিক ট্যামি ব্রুসকে প্রশ্ন করেন, “কাশ্মীর ইস্যুতে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প?” প্রশ্ন শুনেই তাকে থামিয়ে দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাফ জানান, “আমি এর কোনও উত্তর দেব না। এই পরিস্থিতি নিয়ে আমি বেশি কিছু বলব না। প্রেসিডেন্ট আর পররাষ্ট্রসচিবই যা বলার বলবেন।”

তবে পহেলগাঁওয়ের হামলার কথা উল্লেখ করে ট্যামি ব্রুস বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রসচিবই রুবিও স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকা ভারতের পাশে রয়েছে। আমরা এই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করি। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই জঘন্য কাজের অপরাধীরা যেন যোগ্য জবাব পায়।”

Manual8 Ad Code

পহেলগাঁও হামলার পরে কার্যত রণংদেহি মেজাজে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত-পাকিস্তান দুই দেশই। এমন পরিস্থিতিতে ২০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পহেলগাঁও হামলা নিয়ে বৈঠক করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। তারপরেই একের পর এক রাষ্ট্রনেতার ফোন এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। আমেরিকা এবং চীনের রাষ্ট্রদূতরা হাজির ছিলেন বিশেষ বৈঠকে। এছাড়াও জার্মানি, জাপান, পোল্যান্ড, রাশিয়া, ব্রিটেনের মতো দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন সেই তালিকায়। প্রায় ৩০ মিনিট ধরে ২০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন বিক্রম মিসরি। পহেলগাঁও সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হয় তাদের।

Manual8 Ad Code

Desk : K

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code