নিউজ ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত করেছে দেশটির সিনেট। এই পদে পিটারকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দেওয়া মনোনয়ন শনিবার অনুমোদন করেছে সিনেট।

পিটার ডি হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন।

Manual2 Ad Code

পিটার ডি হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দেন।

Manual6 Ad Code

মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করা পিটার ডি হাস যুক্তরাজ্য ও ভারতেও যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Manual3 Ad Code

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।

Manual6 Ad Code