ইসরাইলি হামলায় সিরিয়ার আহত দুই সেনার মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার আহত সরকারপন্থি দুই সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইল সিরিয়ার লাটাকিয়া বন্দরে বিমান চালায়। এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি পাঁচ সেনা আহত হন। পরে বুধবার লাটাকিয়ার একটি হাসপাতালে দুই সেনা মৃতুবরণ করেন।

Manual6 Ad Code

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান লাটাকিয়া বন্দরের ইঞ্জিন তেল এবং গাড়ির যন্ত্রাংশ রাখা কার্গোতে হামলা চালায়। তবে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ওই কার্গোতে অস্ত্র এবং গোলাবারুদ ছিল।

লাটাকিয়া বন্দর এলাকা  প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র।

Manual4 Ad Code

সিরিয়া গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইল দেশটিতে রুটিন মাফিক বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী দেশটি প্রধানত সিরিয়ার সরকারপন্থি সেনা এবং ইরানপন্থি মিলিশিয়াদের টার্গেট করে।

Manual3 Ad Code

চলতি বছর ইসরাইল সিরিয়ার মাটিতে অন্তত ৩০টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৫ বেসামরিক নাগরিকসহ সরকার অনুগত ১২৫ সেনা নিহত হয়েছে।

ইসরাইল বরাবরই প্রতিবেশী দেশ সিরিয়ায় যাতে চিরশত্রু ইরানের মিলিশিয়ারা ঘাঁটি গাড়তে না পারে সেই অজুহাতে হামলা বৈধ করার চেষ্টা করে।

Manual1 Ad Code

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code