তাইওয়ানকে ১০ হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানের কাছে আনুমানিক ১ দশমিক ১ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৪৩১ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা। বিষয়টি নিয়ে কংগ্রেসের অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, তাইওয়ানকে সরবরাহের জন্য সম্ভাব্য সামরিক সরঞ্জামের তালিকায় ৬০টি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code