নভেম্বরের অপেক্ষা করবেন না

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে সহায়তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রবিবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের আগে রোনাল্ড রিগান ইনস্টিটিউটে মার্কিন রাজনৈতিক নেতাদেরকে এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual7 Ad Code

জেলেনস্কি বলেন,‘সবাই নভেম্বরের অপেক্ষা করছে। আমেরিকানরা নভেম্বরের অপেক্ষা করছেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য, প্রশান্ত মহাসাগর, পুরো বিশ্বই নভেম্বরের দিকে তাকিয়ে আছে এবং সত্যি বলতে কি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নভেম্বরের অপেক্ষাই করছেন।’এ সময় তিনি আরও বলেন, এখনই সময় আড়াল থেকে বেরিয়ে আসার, দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার…পদক্ষেপ নেওয়ার; নভেম্বর বা অন্য কোনও মাসের অপেক্ষার সময় নয়।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code