আমার চেয়ে দেশপ্রেমিক কেউ নাই: ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আবারও কোভিড-১৯ কে অদৃশ্য চীনা ভাইরাস আখ্যা দিয়েছেন ট্রাম্প। ২০ জুলাই (সোমবার) নিজের মাস্ক পরিহিত একটি ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, তার চেয়ে দেশপ্রেমিক কেউ নাই। ট্রাম্প টুইটারে লিখেছেন- অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেকেই বলে থাকেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটা স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমিক কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট! এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তোলা। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code