আইজিপি হচ্ছেন র‍্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

উৎফল বড়ুয়া, প্রতি‌নি‌ধিঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি এ তথ্য নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

সূত্র জানায়, শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থালাভিষিক্ত হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ।
অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। র‌্যাবের প্রধান হওয়ার আগে তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর পুলিশে যোগ দেন তিনি। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে তার বাড়ি। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।
গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়। র‍্যাবে যোগদানের আগে অতিরিক্ত আইজিপি পদে থাকাকালে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজিপি (এইচআরএম), ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন), ডিআইজি (অপারেশন্স), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নীলফামারির পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code