

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসাসিয়েশান (জেবিবিএ) এর সভাপতি এবং যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত, জ্যাকসন হাইটস থেকে নিউ ইয়র্ক ষ্টেট সিনেট পদে প্রতিদ্বন্ধিতাকারী গিয়াস আহমেদ জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে মনোনীত হয়েছেন। দীর্ঘদিন যাবত জ্যাকসন হাইটসে ব্যবসায় নিয়োজিত গিয়াস আহমেদ একমাত্র বাংলাদেশী যিনি মুলত: ভারতীয় আমেরিকান ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইট ইন্ডিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সিনিয়র অ্যাডভাইজার হিসেবে মনোনীত হয়েছেন। উল্লেখ্য যে জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন জ্যাকসন হাইটেস সবচেয়ে পুরাতন ব্যবসায়ী সংগঠন। সভাপতি হিসেবে শিব দাস এবং সাধারণ সম্পাদক হিসাবে মহিন্দার ভার্মাকে নির্বাচিত করা হয়। জনাব গিয়াস আহমেদ বর্তমানে ফোবানার চেয়ারম্যান এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এ বি সি সি আই) এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ সালে তিনি নিজস্ব ভবনে রিয়েল এষ্টেট ও মর্টগেজ ব্যবসা শুরু করেন । ২০১৬ সালে জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠা করেন ইমিগ্র্যান্ট এল্ডার হোমকেয়ার।