চীনের সঙ্গে সম্পর্ক গভীর করবে রাশিয়া: ল্যাভরভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক গভীর করায় জোর দেবে তার দেশ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব ‘রুশোফোবিয়া’ (রুশ ভীতি) চর্চা করছে। এক প্রশ্নোত্তর অধিবেশনে সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা পণ্যের বিকল্প খুঁজতে চেষ্টা করছে রাশিয়া।

Manual7 Ad Code

তিনি বলেন, এক্ষেত্রে শুধুমাত্র সেই দেশগুলোর উপর নির্ভর করা হবে যারা ‘অন্য কোনও বাদকের বাঁশিতে নাচবে’ না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code