চোখের চিকিৎসা পাবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক সময় প্রান্তিক জনগোষ্ঠী চোখের চিকিৎসা নিতে পারে না। সরকারের পদক্ষেপে চোখের চিকিৎসাসেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠী। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫টি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’-এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই কারণে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় না, টেলিমেডিসিনের মাধ্যমে মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছেন।’

Manual3 Ad Code

করোনা দেশের যথেষ্ট ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা ভাইরাস দেশের যথেষ্ট ক্ষতি করেছে।’ এ সময় করোনার টিকা নিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

‘কমিউনিটি ভিশন সেন্টার’-এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘টানা ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন সম্ভব হচ্ছে। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না।’

Manual4 Ad Code

শেখ হাসিনা বলেন, ‘৭২ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর স্বাধীনতাবিরোধী, খুনি ও লুটপাটকারীরা ক্ষমতায় আসে। যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের মানুষের জন্য কাজ করবে এটা আশা করা যায় না। আমরা ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম। পরে ২০০১ সালে বিএনপি এসে এগুলো নষ্ট করেছে।’

একই সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলা, চাপাইনবাগঞ্জের নচোল উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপকারভোগীরা এতে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code