যুক্তরাষ্ট্রের মিশিগানে সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তি ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে প্রতিবাদ সভা করেছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ ।খবর বাপসনিউজ।

Manual3 Ad Code

গত ১৮ জুন ২০২৩,রবিবার সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্তোরায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সভাপতি হেলাল উদ্দিন রানা।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্মরণে সভায় এক মিনিট দাড়ীয়ে নীরবতা পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, ফারজানা চৌধূরী, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, মাহমুদুল হক লিটু, আবুল হাসনাত, এ এস কুটি, হারান কান্তি সেন ও সঞ্জয় দেব।

সভাপতি হেলাল উদ্দিন রানা সভায় বলেন, ‘নাদিম হত্যাকারীদের এমন শাস্তি দেয়া হোক যাতে কেউ ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা করতে ভয় পায়’। সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস ‘গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।‘ প্রতিবাদসভায় বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

প্রতিবাদ সভার পর রাতে ‘প্রবাসে সাংবাদিকতার মান উন্নয়নে বিশেষ করে আইন, স্থানীয় সিটি ও কাউন্টির বিভিন্ন আইন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি বৃন্দ ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code