আট সেপ্টেম্বর, মংগলবার ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে স্হাপিত হতে যাচ্ছে ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’।আগামী আট সেপ্টেম্বর,মংগলবার

Manual6 Ad Code

আটলান্টিক সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে ইসলামিক সেন্টার ভবনের নির্মাণ কাজের শুভ

উদ্বোধন করা হবে।এই উপলক্ষে ঐদিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানমালায়

রয়েছে সুহৃদ সমাবেশ, কথামালা,বারবিকিউ ইত্যাদি।

উদ্যোক্তরা জানিয়েছেন, উক্ত অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডী, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার,আটলান্টিক সিটির কাউন্সিলরবৃনদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির

গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত থাকবেন।

Manual2 Ad Code

উদ্যোক্তরা জানিয়েছেন, তিনতলা বিশিষ্ট ইসলামিক সেনটারে হিফজুল কোরান মাদ্রাসা,ইসলামিক কমিউনিটি সার্ভিস,আফটার স্কুল প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চালু করা হবে। উদ্যোক্তরা আশা করছেন আগামী গ্রীষ্মের আগেই তাঁরা ইসলামিক সেন্টারের কার্যক্রম শুরু করতে পারবেন।

Manual3 Ad Code

‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র উদ্যোক্তাদের পক্ষে ইকবাল হোসেন ও মো: আবদুর রহিম

Manual4 Ad Code

আটলান্টিক সিটির সর্বস্তরের জনগনকে উক্ত অনুষ্ঠানে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code