ক্ষমা চাইলেন দালাই লামা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এক শিশুর ঠোঁটে চুমু খাওয়া এবং তাকে ‘জিভ চুষতে’ বলার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘটনায় ক্ষমা চেয়েছেন দালাই লামা। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার জন্য অনুতপ্ত তিনি।

Manual8 Ad Code

বিবৃতিতে বলা হয়, ওই শিশু এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দালাই লামা। এ ঘটনায় বিশ্বজুড়ে লামার যত ভক্ত আছে, তাদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। ঘটনাটিতে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না লামার।

Manual4 Ad Code

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি একটি ভরা সভার। দালাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত দালাইকে সম্মান জানাতে এসেছিল ওই শিশু। তখনই তার চিবুক ধরে ঠোঁটে চুমু খান ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code