জিয়া সংসদের কেন্দ্রীয়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

সহ-সভাপতি শাহিদুজ্জামান শাহেদ

Manual2 Ad Code

শহীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমল এর আদর্শ বাস্তবায়নে নিবেদিত গবেষণামূলক সংগঠন জিয়া সংসদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য জাসাস এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মেদ শাহিদুজ্জামান শাহেদ।

Manual4 Ad Code

জিয়া সংসদ এর সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান গত ১৯-০৯-২০২৪ ইংরেজি তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মোহাম্মেদ শাহিদুজ্জামান শাহেদ-কে জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জিয়া সংসদ এর সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নির্ঘুম পরিশ্রমী আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গৃহীত কালজয়ী পদক্ষেপসমূহ বাস্তবায়নে নিবেদিত ভূমিকা গ্রহণসহ নব প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শাহিদুজ্জামান শাহেদ সুদৃঢ় মনোবল জিয়া সংসদ এর কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে তিনি বিশ্বাস করেন।

Manual8 Ad Code

জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর জিয়া সংসদ এর সভাপতি এম জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code