চীনের প্রতি জার্মানির আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। অস্ত্র সহায়তার বদলে যুদ্ধ থামাতে বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে শলৎজ বলেন, ‘ইউক্রেনে রুশ হামলা নিয়ে রাশিয়ার প্রতি চীনের নিন্দা না জানানোর বিষয়টি দুঃখজনক।’

Manual8 Ad Code

অবশ্য বক্তব্যে পারমাণবিক যুদ্ধ রুখতে চীনের প্রচেষ্টার প্রতি সাধুবাদও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

Manual3 Ad Code

ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় যে বৈশ্বিক বিভাজন সৃষ্টি করেছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি।

ইউক্রেনে রুশ হামলা ও অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে চীন ও ভারত কোনও নিন্দা জানানো থেকে বিরত থেকেছে শুরু থেকেই। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও যুক্ত হয়নি তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code