কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি। এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা আছে।

Manual4 Ad Code

আজ সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন জানান, লন্ডনে বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে তাঁকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে তাকে। এরপর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ার-অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর ছেলে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। তাঁরাই তাঁকে লন্ডন হসপিটাল নামে একটি পুরোনো হাসপাতালে নিয়ে যাবেন এবং ভর্তি করাবেন। এরপর সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। ওই পরামর্শের ভিত্তিতে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হবে।’

Manual1 Ad Code

এদিকে খালেদা জিয়াকে বহনের জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান জাহিদ।

খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক ও তাঁর কর্মকর্তাসহ আরও অনেকে যাচ্ছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।

Manual5 Ad Code

খালেদা জিয়া ওমরাহ পালন করবেন কিনা—জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘ওমরাহ করতেই হবে এ রকম কোনো সিদ্ধান্ত নেই। যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে তিনি ওমরাহ করবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code