ফিফার নিষেধাজ্ঞার কবলে সাইফ স্পোর্টিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০১৭-১৮ মৌসুমে পেশাদার ফুটবল লিগের প্রথম স্তরে জায়গা করে নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। সেই সময় সার্বিয়ান কোচ ছিলেন নিকোলাস কাভাজোবিচ। তার হাত ধরেই পরবর্তীতে দলে আসেন তিন ইউরোপীয় খেলোয়াড়কে। কিন্তু লিগ শুরুর আগেই এই তিন খেলোয়াড়কে পাওনা না দিয়ে বিদায় করে দেয় সাইফ। চলে যেতে হয় ওই কোচকেও।

এই খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী পুরো মৌসুমের টাকা না দেওয়ায় এখন ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে সাইফ স্পোর্টিং। ঘটনাটি ছিল এমন। ওই সময় লিগের আগেই বিদায় করে দেওয়া হয় স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসোভিচ ও সার্বিয়ান গোরানা ওবরাদভিচকে। মানসম্মত খেলোয়াড় না হওয়ায় তাদেরকে লিগে খেলায়নি ক্লাবটি।
কিন্তু, পাওনা না পাওয়ায় পরবর্তীতে এই তিন খেলোয়াড় নালিশ জানায় ফিফার কাছে। গত ২৪ মার্চ ছিল তাদের পাওনা পরিশোধের শেষ সময়। সেটি না করায় ফিফার শাস্তির খড়গ নেমে এসেছে। এখন যতদিন পর্যন্ত ক্লাবটি জরিমানা সহ অর্থ পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code