বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার করোনা শনাক্তকরণ পরীক্ষায় তার পজিটিভ এসেছে। তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজিটিভ এসেছে। তিনি আজই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন। নমুনায় করোনা পজিটিভ এসেছে। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code