বিড়াল ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ তলার ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সে শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

আদিবের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকার মিজানের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো।

Manual1 Ad Code

হাসপাতালে নিয়ে আসা ভাই রেদোয়ান জানান, সন্ধ্যার দিকে সে পোষা বিড়াল ধরতে ১০ তলা ছাদের ওপর যায়। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। ডেস্ক বিজে

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিড়াল ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code