৬ মাস সময় চায় সুইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: ন্যাটো সদস্যপদের জন্য তুরস্কের দেওয়া শর্ত পূরণে ছয় মাস সময় চেয়েছে সুইডেন। শনিবার তুরস্কের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

Manual5 Ad Code

ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ন্যাটোতে নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিতে আঙ্কারার দেওয়া শর্ত পূরণ করতে পারে এমন আইন প্রণয়নের জন্য তুরস্কের কাছে আরও সময় চেয়েছে স্টকহোম।

Manual1 Ad Code

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন। তিনি বলেন, আঙ্কারার দাবি পূরণে স্টকহোমকে আরও পদক্ষেপ নিতে হবে। সামনে তুরস্কের নির্বাচন থাকায় দ্রুত এ বিষয়টির একটি মীমাংসা হওয়া উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code