তাসকিনের চোখে হাথুরুসিংহে সৎ মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার ফেরায় দলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পুরনো কোচকে পেয়ে দারুণ রোমাঞ্চিত পেসার তাসকিন আহমেদ।

Manual1 Ad Code

জাতীয় দলের এই পেসার বিশ্বখ্যাত পারফিউম ব্র্র্যান্ড ফগ-এর প্রস্তুতিকারী প্রতিষ্ঠান ভিনি কমসেটিক্সের ব্র্যান্ড রিয়েলম্যান বডি স্প্রে ও পারফিউমের শুভেচ্ছাদূত হয়েছেন। ওই অনুষ্ঠানেই হাথুরুসিংহেকে নিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন। ওই সময় গোটা দলেরই খোলনলচে পাল্টে দিয়েছিলেন। তার অধীনে পারফরম্যান্সের উন্নতি ঘটে সিনিয়র ক্রিকেটারদেরও। তার পর অবশ্য ২০১৭ সালে অন্তর্দ্বন্দ্বের জেরে সম্পর্ক ছিন্ন করা হয় তার সঙ্গে। হাথুরুসিংহের ফেরা নিয়ে তাসকিন বলেছেন, ‘আমি রোমাঞ্চিত আমাদের সেই আগের হাথুরুসিংহে কোচ হয়ে আসছেন। সে যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে ভালো কাজ হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম, এখন অনেক পরিপক্ক। দলের অবস্থান আরও ভালো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code