

ডেস্ক রিপোর্ট: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যটি একটি ‘মজা’ বা পরিহাস ছিল বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।তুর্কি বার্তা সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত বা পরিকল্পনা নিয়ে তার উপদেষ্টাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক করেননি।
নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে পুলিশ একাডেমির একটি প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প মুচকি হেসে বলেছিলেন, ‘ইরানকে পুরোপুরি পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’যদিও ট্রাম্পের এই বক্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কঠোর প্রতিবাদ জানান, তবে হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে এটি গুরুত্ব দিয়ে নীতিগত সিদ্ধান্ত হিসেবে বলা হয়নি।