মূল্যস্ফীতির ধাক্কায় খাওয়া কমিয়ে দিয়েছে নিম্ন-আয়ের পরিবার: সানেম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: উচ্চ মূল্যস্ফীতির কারণে একবেলা না খেয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছে ৩৭ শতাংশ নিম্ন-আয়ের পরিবার। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর জরিপে উঠে এসেছে এ তথ্য।

Manual7 Ad Code

বুধবার (২৯ মার্চ) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সানেম জরিপটি প্রকাশ করেছে।

জরিপে বলা হয়েছে, প্রয়োজনের তুলনায় খাবার কম খাচ্ছেন বলে মনে করেন ৭১ শতাংশ পরিবার। গত ছয় মাসে নিম্ন আয়ের মানুষের জীবিকার খরচ ১৩ শতাংশ বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী আয় তো বাড়েনি, বরং কমেছে।

Manual6 Ad Code

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কেমন আছেন নিম্ন আয়ের মানুষ?’ এমন প্রশ্ন নিয়ে সারা দেশের ১৬০০ পরিবারের মধ্যে ৯ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত জরিপটি চালায় সানেম।

Manual1 Ad Code

জরিপে বলা হয়েছে, গত ছয় মাসে এই ১৬০০ পরিবারের মাসিক আয় গড়ে ৫ টাকা কমে ১৪,০২৫ টাকা হয়েছে। কিন্তু খরচ ১৩ শতাংশ বেড়ে ১৪,৫৬৯ টাকা হয়েছে। খাদ্যে এই খরচ বেড়েছে ১৭ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code