করোনায় চিকিৎসকদের এক হাত নিলেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর মাত্র ৩ দিন পরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এরমধ্যে একটি প্রচারণা সভায় ট্রাম্প চিকিৎসকদের এক হাত নিলেন। উইসকনসিন অঙ্গরাজ্যের ওই প্রচারণায় ট্রাম্প দাবি করেছেন যে, করোনায় মানুষের মৃত্যু হলে ডাক্তাররা লাভবান হয়। কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা বেশি পরিমাণে অর্থ পান। আপনারাও সেটা জানেন, ঠিক না? মানে, বলতে চাইছি আমাদের ডাক্তাররা খুবই স্মার্ট। তারা যা করে, তা হলো: তারা বলে, আমি খুবই দুঃখিত তবে সবার কোভিডে মৃত্যু হয়েছে। অপর প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের অভিযোগ যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের রেকর্ড যুক্তরাষ্ট্রের। এরইমধ্যে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় তিন শতাংশকে সংক্রমিত করেছে এই ভাইরাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code