পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ না আ.লীগ দায় নেবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দলের কেউ না। তাই তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না। শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আয়োজনে ১৫ আগস্ট নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয় উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ‘কোনও দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না। পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে যা বলেছেন সেটির ব্যাখ্যা তাকেই দিতে হবে। কারণ গণমাধ্যমে তার বক্তব্য সেভাবে এসেছে, তা নিয়েও তার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code