হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual5 Ad Code

মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিম্ন আদালতে দুই দফা জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে এই আবেদন করলেন তিনি।

Manual2 Ad Code

আজ রোববার (০৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশা করছি আগামীকাল সোমবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।

Manual3 Ad Code

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। পরদিন গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আদালতে নিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code