নির্বাচনি প্রচারে ফিরলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবশেষে নির্বাচনি প্রচারে ফিরলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলে এক নির্বাচনি প্রচারে এরদোয়ানকে দেখাচ্ছিল বেশ ফুরফুরে।

Manual4 Ad Code

বন্দর নগরী ইজমিরে প্রিয় নেতার দেখা পেতে হাজার হাজার মানুষ ঘণ্টার পর ঘণ্টা কড়া রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে ছিল। তাদের হাতে ছিল তুরস্কের পতাকা। শহরটি বিরোধীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

Manual2 Ad Code

এদিন তুর্কি প্রেসিডেন্টের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি। শারীরিক অসুস্থতায় গত সপ্তাহে তিনটি নির্বাচনি সমাবেশ বাতিল করেছিলেন এরদোয়ান। ইজমিরে প্রেসিডেন্ট প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেন। বিরোধীদের তুলোধুনো করার পাশাপাশি এরদোয়ান জানান, তুরস্কের উন্নতি কেবল তার হাত ধরেই সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code