হ্যাকিংয়ের জন্য ইসরায়েলের এনএসও গ্রুপকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের সার্ভারে প্রবেশ করে নজরদারি সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে অবৈধভাবে হ্যাকিং করেছে ইসরায়েলের এনএসও গ্রুপ। শুক্রবার (২০ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপের দায়ের করা মামলায় রায় দিয়েছেন বিচারক।ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত মার্কিন জেলা বিচারক ফিলিস হ্যামিল্টন হোয়াটসঅ্যাপের পক্ষে একটি আবেদন মঞ্জুর করেন এবং এনএসওকে হ্যাকিং ও চুক্তি ভঙ্গের জন্য দায়ী করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

বিচারক হ্যামিল্টন জানিয়েছেন, এখন মামলাটি শুধু ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য এগিয়ে যাবে।

অবশ্য এ বিষয়ে ইমেইলের মাধ্যমে করা অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি এনএসও গ্রুপ।

Manual1 Ad Code

হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট এই রায়কে গোপনীয়তার জন্য একটি বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘অবৈধ নজরদারি সহ্য করা হবে না-এই সতর্কবার্তা সবার জন্য।’

Manual5 Ad Code

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। কানাডার ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা সিটিজেন ল্যাবের সিনিয়র গবেষক জন স্কট-রেইলটন, যিনি ২০১৬ সালে এনএসও’র পেগাসাস স্পাইওয়্যার প্রথম প্রকাশ করেছিলেন, একে স্পাইওয়্যার ইন্ডাস্ট্রির জন্য একটি ‘মাইলফলক রায়’ বলে অভিহিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code