করোনা: দেশে শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৩ জন মহিলা এবং ১৩ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৩৩৩ জনের। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৮৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

Manual1 Ad Code

 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, দেশে মোট ৮৩টি লাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৫১ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে। সেই সঙ্গে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৩৩৩ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। আর এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

 

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code