নিউইয়র্ক গভর্ণরের জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হোকল সিটির অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিদর্শন করেছেন গত ২১ এপ্রিল বৃহস্পতিবার । কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের জানালেন, নিউইয়র্কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের নীতির কথা। বললেন- হেইট ক্রাইম সহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। নিউইয়র্কে হেইট ক্রাইম প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে। ‘যৌন কেলেঙ্কারীর অভিযোগে’ তিন তিনবারের নির্বাচিত গভর্নর এন্ড্র কুমোর পদত্যাগের পর ডেপুটি গভর্নর থেকে দায়িত্ব প্রাপ্ত গভর্নর ক্যাথি হোকল-এর এটিই প্রথম জেএমসি সফর।
অনুষ্ঠানে জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ডিডিএস জানান, আমরা দীর্ঘদিন ধরেই গভর্নরকে জেএমসি-তে আনার চেষ্টা করে যাচ্ছিলাম। বারবার আমন্ত্রণও জানিয়েছি। কিন্তু গভর্নরের টাইম প্রোগ্রাম থাকায় সেটা সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ করেই তার জেএমসি আসার সিডিউল পেয়েছি। এসময় তিনি জেএমসি’র কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

Manual2 Ad Code


নিউইয়র্কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্ণর ক্যাথি হোকল জিরো টলারেন্সের কথা পুনরুল্লেখ করে বলেছেন, হেইট ক্রাইম সহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। হেইট ক্রাইম প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নিউইয়র্কর সিটির অন্যতম বৃহত্তম ইসলামিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি পরিদর্শনকালে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতাকালে গভর্ণর এসব কথা বলেন। জেএমসিতে প্রথম আগমণ করে তিনি আরো বলেন এটিই শেষ নয়। কমিউনিটির কল্যাণে জেএমসি’র ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটস। এসময় ষ্টেট সিনেটর লিরয় ক্যামরী, অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন এবং কুইন্স ডেমোক্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী সহ মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শামসী আলী এবং সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জায়েদুর রহমান এবং পরিচালনা করেন জেএমসির সেক্রেটারী আফতাব মান্নান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code