সৌদিতে ফেরা সহজ হোক প্রবাসীদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

দেশের দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ রোদ-বৃষ্টিতে ভিজে টিকিট-টোকেনের জন্য অপেক্ষা করেছেন সৌদিগামী ইচ্ছুক যাত্রীরা। আশপাশে খাবারের দোকান বা রেস্তোরাঁ না থাকায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকে অসুস্থও হয়ে পড়েছিলেন। অনেক প্রবাসীর অভিযোগ- এয়ারলাইন্স কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা যদি তাদের কিছু খাবার বিতরণ করত, তাহলে এত কষ্ট হতো না। দেশের রেমিটেন্স যোদ্ধাদের এ দুর্ভোগ দুঃখজনক। ভুলে গেলে চলবে না, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান কী, তা বলার অপেক্ষা রাখে না।

Manual4 Ad Code

করোনাভাইরাস মহামারীর কারণে প্রবাসীরা ছুটি কাটাতে দেশে এসেছেন। এখন তারা যদি সময়মতো তাদের কর্মক্ষেত্রে পৌঁছতে না পারেন, তাহলে তারা চাকরি হারাতে পারেন। সেটা শুধু তাদের জন্যই নয়, দেশের জন্যও ক্ষতির কারণ হবে। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজে ফেরার বাধ্যবাধকতা আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। জানা যায়, সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন প্রায় ৮০ হাজার প্রবাসী কর্মী। এখন তাদের কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সারা বিশ্বের শ্রমবাজার করোনায় বিপর্যস্ত। উৎপাদন, নির্মাণ, সেবা- সব খাতের পরিস্থিতিই নাজুক। এখন যখন শ্রমবাজারগুলো ধীরে ধীরে পুনরায় চালু হচ্ছে, তখন সেসব বাজার ধরে রাখার জন্য শুরু থেকেই আমাদের তৎপর হতে হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code