হজযাত্রীদের যে নির্দেশনা দিলেন সৌদির প্রধান মুফতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: হজযাত্রীদের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান আবদুল আজিজ আল শায়খ।

Manual2 Ad Code

শনিবার সৌদির স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদির প্রধান মুফতি বলেন, এটা (মক্কা) আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনের পবিত্র জায়গা, ইবাদত কবুলের জায়গা। এ সময় প্রত্যেক এমন কাজ থেকে দূরে থাকা জরুরি যা বায়তুল্লাহর জিয়ারত, আত্মিক ও মানসিক প্রশান্তির ক্ষেত্রে বাধা প্রদান করে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়ায়। এ সময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত হবে না।

Manual7 Ad Code

তিনি বলেন, হজের জায়গাগুলোতে দোয়া এবং ইবাদত করা উচিত। হজের স্থানগুলোতে হজযাত্রীদের একনিষ্ঠ মনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর আমল এবং আল্লাহ তায়ালার তসবিহ পাঠ করতে হবে। তার কাছে শুকরিয়া আদায় করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code